দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং (ব্যাচ ১২) — নির্বাচিত প্রার্থীদের জন্য নির্দেশনা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে পরিচালিত ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ (ব্যাচ ১২) কোর্সের প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহ ▪️ ১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে assunnahskill.com ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে। ▪️ ২. স্কলারশিপের আবেদন (প্রয়োজনে): যেসব প্রার্থীর কোর্স ফি বহনে আর্থিক সহায়তা প্রয়োজন, তারা ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ▪️ ৩. আবেদন ফি: পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। ▪️ ৪. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীদের মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটি স্পষ্ট লাইভ ছবি তুলতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে। পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশাবলী ▪️ ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত প্রবেশপত্রটি অবশ্যই রঙিন (Color Print) হিসেবে প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে আনতে হবে। ▪️ রঙিন প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ▪️ প্রবেশপত্রের ছবির সঙ্গে প্রার্থীর সরাসরি মিল থাকতে হবে। ছবির সঙ্গে প্রার্থীর মিল না থাকলে পরীক্ষা বাতিল বলে গণ্য হতে পারে। প্রবেশপত্র সংগ্রহের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত। পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৬ রিপোর্টিং সময়: সকাল ৮:০০টা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল নির্বাচিত প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে।
লোড হচ্ছে…