আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে পরিচালিত ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং’ কোর্সের ষষ্ঠ ব্যাচের অনলাইন বা প্রাথমিক নির্বাচন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪শে আগস্ট, বেলা ১২:০০টার মধ্যে ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহ:
▪️ ১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে assunnahskill.com ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের বদলে মোবাইল ফোন থেকে সম্পন্ন করতে হবে।)
▪️ ২. স্কলারশিপের আবেদন (প্রয়োজনে): কোর্সের মোট ফি ১,০১,৫০০ টাকা (কোর্স ফি ৮৫,০০০ টাকা, ভর্তি ফি ১৫,০০০ টাকা এবং NSDA ফি ১,৫০০ টাকা)। যেসকল প্রার্থীর পুরো ফি পরিশোধ করার সামর্থ্য নেই, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ ফি নিজে বহনে সক্ষম প্রার্থীদের স্কলারশিপ আবেদনের প্রয়োজন নেই।
▪️ ৩. পরীক্ষা ফি প্রদান: প্রার্থীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১০০ টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। প্রকৃত আগ্রহী ও পরিশ্রমী প্রার্থীরাই যেন পরীক্ষায় অংশ নেন—তা নিশ্চিত করতেই এই নামমাত্র ফি নির্ধারণ করা হয়েছে।
▪️ ৪. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহ: শেষ ধাপে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রার্থীর একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অবশ্যই স্পষ্ট ও সাদা হতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে।
পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশাবলী:
▪️ ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত প্রবেশপত্রটি অবশ্যই রঙিন (Color Print) হিসেবে প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে আনতে হবে। কোনো প্রকার সাদা-কালো প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
▪️ রঙিন প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
▪️ প্রবেশপত্রের ছবির সাথে প্রার্থীর সরাসরি মিল না থাকলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৪শে আগস্ট, বেলা ১২:০০টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।
| ক্রম | নাম | মোবাইল | জেলা |
|---|---|---|---|
| ১ | মোঃ আশরাফুল ইসলাম | 0178XXXX189 | রাজশাহী |
| ২ | মোঃ সাব্বির হোসেন | 0170XXXX933 | টাঙ্গাইল |
| ৩ | ইফতেখার আহম্মেদ | 0186XXXX965 | ফেনী |
| ৪ | ইয়াছিন আরাফাত | 0188XXXX078 | লক্ষ্মীপুর |
| ৫ | কাউসার | 0185XXXX655 | কুমিল্লা |
| ৬ | মো:ইরফান সাদিক | 0191XXXX911 | সাতক্ষীরা |
| ৭ | মোঃ নাহিদ ইব্রাহিম | 0175XXXX191 | ভোলা |
| ৮ | মোঃ মনজুরুল ইসলাম আয়মান | 0160XXXX995 | কুমিল্লা |
| ৯ | মোঃ রেজওয়ান বাবু |