প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট

পঞ্চাশের অধিক রকমারি সুস্বাদু খাবারের সুবাস আর প্রশিক্ষণার্থী শেফদের আত্মবিশ্বাসী পদচারণায় মুখরিত ছিল গতকালের সন্ধ্যা। বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সের ৫ম ব্যাচের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম।
চূড়ান্ত পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের মেধা ও রান্নার শৈল্পিক দক্ষতা কাজে লাগিয়ে দেশি-বিদেশি ৫০টিরও বেশি রকমারি পদের খাবার প্রস্তুত করেন। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের তৈরি এসব খাবার আস্বাদন করেন এবং তাদের রান্নার মান ও পরিবেশনার চুলচেরা মূল্যায়ন করেন। একই সাথে রান্নার এই বিশেষ দক্ষতাকে পুঁজি করে শিক্ষার্থীরা যেন আগামী দিনে স্বাবলম্বী হতে পারে, সেই দোয়া ও শুভকামনা জানানো হয়।

এরই মধ্যে এই বিশেষায়িত কোর্সটি থেকে মোট ৮৫ জন শিক্ষার্থী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অত্যন্ত আনন্দের বিষয় হলো, এই কোর্সের অধিকাংশ শিক্ষার্থীই ইতোমধ্যে দেশের বিভিন্ন নামি-দামি খাদ্য ও আতিথেয়তা খাতে সাফল্যের সাথে কর্মরত আছেন। পাশাপাশি অনেকে চাকরি না খুঁজে নিজস্ব উদ্যোগে ক্যাটারিং বা রেস্তোরাঁ ব্যবসা দাঁড় করিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
দক্ষতা, সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দেশের খাদ্য ও আতিথেয়তা খাতে বিশ্বমানের একদল দক্ষ শেফ এবং কিচেন ম্যানেজার গড়ে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য। এর মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য এক বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
